Friday, March 6, 2026
28.9 C
Kolkata

না ফেরার দেশে করিমপুরের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, এখনো অসম্পূর্ণ বক্সিপুরের ব্রিজ নির্মাণ কার্য

“৬ খানা ব্রিজ একসঙ্গে ধরেছি। বক্সিপুরের ব্রিজ কথা দিয়েছিলাম। ২২ সালের মধ্যে আমি বক্সিপুরের ব্রিজ কমপ্লিট করবো। যদি না পারি, বিধায়কের পদ থেকে ইস্তফা দেবো। ২২ সালের মধ্যে এই কাজ আমি শেষ করবোই। দরকার হলে নিজের পকেটের টাকা দিয়ে করে দেব।”, ২০২১ সালের ৩১শে আগস্ট ডোমকলের এক জনসভায় আত্মবিশ্বাসের সহিত এমনটাই দাবি করেছিলেন করিমপুরের বিধায়ক জাফিকুল ইসলাম। ২০২৫ সালেও শেষ হলো না বক্সিপুরের ব্রিজ নির্মাণের কাজ। প্রতিশ্রুতি দেওয়ার পর কেটে গেছে চারটি বছর, এখনও অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ব্রিজ নির্মাণের কাজ। ৫ই সেপ্টেম্বর সকলকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলেন করিমপুরের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জাফিকুল ইসলাম। একুশের বিধানসভা নির্বাচনে তিনি সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথম বারের জন্য বিধায়ক হয়েছিলেন। এরপর তিনি মরন রোগ ক্যান্সারে আক্রান্ত হন। শারীরিক অক্ষমতার কারণে গত দু’বছর বিধানসভা অধিবেশনে নিয়মিত যেতে পারছিলেন না তিনি। ৫ই সেপ্টেম্বর নিজের বিধায়ক পদের মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র ৪৯ বছরে প্রয়াত হলেন ডোমকলের এই বিধায়ক।

সেতুটি নির্মিত হলে নদিয়া-মুর্শিদাবাদের মেলবন্ধনে একমাত্র পথ হত বক্সিপুরের ব্রিজটি। সীমান্তবর্তী করিমপুরের জলঙ্গির খড়ির উপর অর্ধ-নির্মিত অবস্থায় সেতুটি আজও দন্ডায়মান। যেটুকু তৈরি হয়েছিল তার কংক্রিটগুলোও এখন ঝরে ঝরে পড়ছে। এতগুলো বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও সেতুটি এখনো কেন নির্মাণ করতে পারল না পশ্চিমবঙ্গ সরকার? এ নিয়ে করিমপুরের সাধারণ মানুষের মধ্যে এটি চাপা ক্ষোভ রয়েছে তৃণমূল সরকারের প্রতি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories