Tuesday, September 1, 2026
28 C
Kolkata

ফ্ল্যাট দখলের অভিযোগে বিপাকে বিজেপি নেতা, পুলিশের হেফাজতে

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিতে গিয়ে ফের আলোচনায় পুলিশি অভিযান। নিউটাউনে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে থাকার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। ঘটনাস্থলে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে।

অভিযোগ, নিউটাউনের একটি অভিজাত আবাসনে বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে থাকতেন বরুণ বিশ্বাস। বৃদ্ধার দাবি, শুরুতে ভাড়ার চুক্তি থাকলেও পরে তা আর নবীকরণ করা হয়নি। মাস দুয়েক আগে তাঁকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে বরুণ বিশ্বাস তাঁর স্ত্রীর গর্ভাবস্থার কথা জানিয়ে আরও সময় চেয়েছিলেন বলে অভিযোগ।

বৃদ্ধার দাবি, ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি আর কোনও ভাড়া পাননি। বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকায় পৌঁছেছে। বিষয়টি আবাসন কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

এরপর পুলিশের কাছে অভিযোগ জানান ওই বৃদ্ধা। পরে আদালতেরও দ্বারস্থ হন তিনি। ২০২০ সাল থেকে মামলা চললেও এখনও তার নিষ্পত্তি হয়নি বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধা নিজের ফ্ল্যাটে গেলে বরুণ বিশ্বাসের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর বিজেপি নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার সময় উত্তেজিত জনতার একাংশ তাঁর দিকে ডিম ছোড়ে বলে অভিযোগ। এমনকি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।এদিকে, ফ্ল্যাট দখলের অভিযোগে এর আগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকেও গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে।

Hot this week

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার! ৫ সেপ্টেম্বর দিল্লিতে পথে নামছে না সিজেপি

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে মিছিল...

আত্মহত্যা মমতা ব্যানার্জীর ভাইঝির! চাকরিহারা বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মঙ্গলবার উদ্ধার হল বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত...

৪.৩৬ লক্ষের হিসাব মেলাতে গিয়ে হদিশ ৭.৪ কোটির জাল নোটের!

উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি কারেন্সি চেস্টে...

Topics

দিল্লির SIR খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৪৭.৭ লক্ষ নাম, ভোটার কমে হতে পারে ৯৭.৫ লক্ষ!

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে বড় তথ্য সামনে...

Related Articles

Popular Categories