Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ব্রাজিলের মডেলের ছবি ঘিরে বিতর্ক, রাহুলের ভোট জালিয়াতির অভিযোগ নিল আন্তর্জাতিক মোড়

হরিয়ানার ভোটার তালিকা নিয়ে কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর “ভোট চুরি” অভিযোগে এবার যুক্ত হল এক আন্তর্জাতিক নাম, ব্রাজিলের মডেল লারিসা নেরি। বুধবার “এইচ ফাইলস” নামে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী জানান, হরিয়ানার ভোটার তালিকায় এক মহিলার ছবি ২২ বার ব্যবহৃত হয়েছে, বিভিন্ন নামে যেমন সীমা, সুইটি, সরস্বতী প্রভৃতি পরিচয়ে। তিনি দাবি করেন, এটি এক কেন্দ্রীয়ভাবে পরিচালিত ভোট জালিয়াতির উদাহরণ।

রাহুল বলেন, “এই মহিলার নাম কী? কোথা থেকে এসেছে? অথচ হরিয়ানায় ১০টি বুথে ২২ বার ভোট দেয়! এটাই প্রমাণ করে কিভাবে নির্বাচনের ফলকে বিকৃত করা হচ্ছে।” তিনি অভিযোগ তোলেন, এই ধরনের ভোটার তালিকা জালিয়াতিই ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের কারণ।

রাহুলের বক্তব্যে ব্যবহৃত ছবিটি পরে অনলাইনে খুঁজে দেখা যায়, এটি ব্রাজিলিয়ান ফটোগ্রাফার ম্যাথিউস ফেরেরোর একটি পুরনো কাজ, যা আনস্প্ল্যাশ ওয়েবসাইটে উন্মুক্তভাবে পাওয়া যায়। ছবিটি ভাইরাল হওয়ার পর ব্রাজিলের মডেল লারিসা নেরি নিজেই জানিয়েছেন, ছবিটি তারই পুরনো ছবি, যা তিনি প্রায় ২০ বছর বয়সে তুলেছিলেন।

সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে নেরি পর্তুগিজ ভাষায় বলেন, “ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে। জানি না ভোট সম্পর্কিত কোন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে। আমাকে একজন ভারতীয় মহিলা হিসেবে দেখানো হয়েছে।” তিনি আরও জানান, ছবিটি ভাইরাল হওয়ার পর এক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
এই ঘটনার নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও তোলপাড় পড়ে গেছে। একদিকে ভারতের নির্বাচনী জালিয়াতি নিয়ে প্রশ্ন, অন্যদিকে এক নিরপরাধ ব্রাজিলিয়ান মডেল অজান্তেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories