Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

অবশেষে তালিবানের সঙ্গে বৈঠকে বসল ব্রিটেন

পাশ্চাত্য বাহিনীকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করেছে তালিবান। দেশটির নতুন এই সরকারের সঙ্গে প্রথমবারের মতো কাবুলে বৈঠক করেছে যুক্তরাজ্যের বিশেষ দূত সাইমন গাস। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

বার্তা সংস্থা দু’টির বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আফগান বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাইমন গাস। তিনি তালিবান সরকারের শীর্ষ তিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। তারা হলেন- আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুস সালাম হানাফি এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।

খবরে বলা হয়, বৈঠকে দু’পক্ষের মধ্যে আফগানিস্তানের বর্তমান মানবিক সংকট এবং সুরক্ষার নানা উপায় নিয়ে আলোচনা হয়। তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাক্বী জানান, দুই দেশের মধ্যে ফের কূটনৈতিক সম্পর্ক কীভাবে স্থাপন করা যায়, তা নিয়ে আলাপ হয়েছে।
আলোচনার বিষয়বস্তুগুলো সুনির্দিষ্ট করে কোনো পক্ষ নিশ্চিত না করলেও সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আফগান সংকটে সহযোগিতার উপায়, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নারীদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ ছাড়া আফগানিস্তানে থাকা ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যেতে আগ্রহী আফগানদের নিরাপদে স্থানান্তরের বিষয়ে কথা বলেন সাইমন গাস। তবে এসব বিষয়ে তালিবান সরকারের কাছ থেকে কেমন সাড়া মিলেছে, তা খবরে উল্লেখ করা হয়নি।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, তালিবানের সঙ্গে বৈঠক করতে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাসের রাষ্ট্রদূত মার্টিন লংডেনও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর লংডেন একটি টুইট করে বৈঠকের ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সব বিষয়ে স্বাভাবিকভাবেই মতের মিল হয়নি। তবে গুরুত্বপূর্ণ মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
এদিকে যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকের বিষয়ে টুইট করেছেন তালেবান মুখপাত্র আবদুলকাহার বালখিও। সেখানে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

তালিবান ক্ষমতা দখলের পর বিদেশে থাকা আফগানিস্তানের অর্থসহ সকল সম্পদ আটকে দিয়েছে পশ্চিমা বিশ্ব। এছাড়া বিদেশ থেকে আসা আফগানিস্তানের সকল সাহায্যও বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে তালিবান সরকার। ফলে দ্রুত পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতায় যেতে চাচ্ছে তারা। যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক তারই অন্যতম পদক্ষেপ বলে মনে করছে গোষ্ঠীটি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories