Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

করোনা ভ্যাকসিন আসার পরেই শুরু হবে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন : অমিত শাহ

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার চিরপরিচিত হিন্দুত্ব কার্ড খেললেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। গতকাল বীরভুমের বোলপুর এক রোডশো আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে ও সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, “করোনার ভ্যাকসিন আসার পরে শুরু হবে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন। এই বিশাল মহামারীর মাঝখানে এত বড় কার্যক্রম শুরু করা সম্ভব নয় তাই যখন শুরু করা হবে তখন আপনাদেরকে অবগত করা হবে।”

এছাড়াও তিনি গতকাল বলেন, যে বাংলার মানুষের তরফ থেকে যে ধরনের সাড়া তিনি পেয়েছেন তাদের জীবনে কখনো কোথাও দেখেননি। তিনি আরো বলেন বাংলার মানুষ পরিবর্তন চায়। তিনি সবাইকে অনুরোধ করেন বিজেপিকে একটা সুযোগ দেয়ার যাতে তারা সোনার বাংলা তৈরি করতে পারে যেখানে রাজনৈতিক হিংসার, বাংলাদেশি অনুপ্রবেশের এবং দুর্নীতির কোনো স্থান নেই। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় রাজ্য সরকারের অধীনে কর্মরত ৩ আইপিএস আধিকারিক কে রাজ্যের বাইরে বদলি করে পাঠানোর কেন্দ্রীয় নির্দেশকে তিনি সমর্থন করেন। তিনি বলেন এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয় বরং সংবিধান এবং আইনের সীমাবদ্ধতার মধ্যে নেয়া একটি পদক্ষেপ। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে আইনের উদ্ধৃতি দিক যে আইন তার মতে এই ব্যাপারে লঙ্ঘিত হচ্ছে।

তবে তার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি কে কটাক্ষ করেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।তিনি বলেন বিজেপি আগে একটা সোনার ভারত তৈরি করুক তারপর সোনার বাংলা তৈরীর কথা বলবে। মোদি নির্বাচনের আগে এক কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে ২১ কোটি মানুষ তার কারণেই কাজ হারিয়েছেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories