Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

চতুর্থ দ্বীপাঞ্চল কবিতা উৎসব ও রক্ত দান শিবির

এনবিটিভি ডেস্ক: হাওড়া জেলার জয়পুর থানার বদ্বীপ অঞ্চলের ভাটোরা রূপনারায়ণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, দু’মুঠো পাগল ধান সাহিত্য পত্রিকার আয়োজনে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে নানান ধরনের সাংস্কৃতিক ও রক্ত দান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানান সম্পাদক নির্মল কর। মহিলা ও পুরুষ মিলে প্রায় পঞ্চাশ জন রক্ত দান করেন। রাজ্যের কয়েকটি জেলার কয়েক শতাধিক কবি শিক্ষক সাহিত্যিক সাংবাদিক কলাকুশলী, সমাজকর্মী ও অন্যান্য কর্মের সাথে যুক্ত বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সেবিকা অংশগ্রহণ করেন ও সহযোগিতায় হাত বাড়িয়ে দেন বলে আমাদের প্রতিনিধিকে জানান প্রধান উপদেষ্টা সাতকর্ণী ঘোষ । কয়েকটি পত্র, পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের গুনীজনদের স্মরণে ও বর্তমান গুনীজনদের সম্মাননা প্রদান করা হয় ও এলাকার কৃতী ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষালাভে উৎসাহিত করতে বিশেষ উপহার দেওয়া হয়। উপস্থিত কবি ,সাহিত্যিকরা তাদের স্মরনীয় শ্রেষ্ঠ সৃষ্টি তুলে ধরেন। আমাতার বিধায়ক, প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক অসিত বরণ মিত্র রক্ত দাতাদের উৎসাহিত করেন ও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সৈকত নায়েক ও বিপ্লব ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও সম্মাননা প্রদান করা হয় ডঃ রমেশ মুখোপাধ্যায়, স্বপন নন্দী, দিলীপ বসু, বিশ্ব নাথ ভট্টাচার্য, শ্রীকান্ত পাল, অমিত গোলুই, অজিত ভড়, মোহন লাল কাপড়ী, দীপান্বিতা বেরা, ইকবাল দরগাই,অভিজীৎ হাজার, বুদ্ধদেব মণ্ডল, পবিত্র পাঁজা, মাধাই মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এবং সৃষ্টি পাঠ করেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories