Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতার পার্ক সার্কাস ময়দানের পরিবেশ অক্ষুন্ন রেখে করতে হবে সার্কাস: কলকাতা হাইকোর্ট

বুধবার পার্ক সার্কাস ময়দানে বসা সার্কাস নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত সার্কাসের উপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ আপাতত সার্কাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পার্কের পরিবেশ ও স্বাভাবিক চরিত্র যেন কোনওভাবেই নষ্ট না হয়, সে দিকে কড়া নজর রাখতে হবে কলকাতা পুরসভা এবং সার্কাস কর্তৃপক্ষকে।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, সকালে যারা হাঁটতে বা জগিং করতে আসেন, তাঁদের জন্য পার্কের একটি অংশ ফাঁকা রাখতে হবে। মর্নিং ওয়াকারদের চলাফেরায় যেন কোনও সমস্যা না হয়, সেটাও নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। আদালত জানায়, প্রয়োজনীয় অনুমতি নিয়েই সার্কাস কোম্পানি এই আয়োজন করেছে। তাই এই মুহূর্তে সার্কাস বন্ধ করার পক্ষে নয় হাইকোর্ট। তবে মামলাকারীর পক্ষ থেকে পরিবেশ দূষণের অভিযোগ তোলা হয়েছে। সেই কারণেই আদালত প্রশ্ন তুলেছে, কেন এই সার্কাস বন্ধ করা হবে না। এই বিষয়ে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, পরিবেশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আগের উদাহরণ হিসেবে একই জায়গায় বইমেলা বন্ধ হওয়ার কথা উল্লেখ করেন। সব দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories