Saturday, September 5, 2026
28 C
Kolkata

কলকাতায় হঠাৎ প্রবল বর্ষণে বিদ্যুৎস্পৃষ্টে একাধিক মৃত্যু, হাইকোর্টে চিঠি আইনজীবীদের

কলকাতা ও শহরতলি এলাকায় গতকাল রাত থেকে টানা ভারি বৃষ্টিতে গোটা শহর জলের তলায়। এরমধ্যে জলমগ্ন রাস্তায় একের পর এক নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র হাহাকার। গতকালের রাতের প্রবল বর্ষণে ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইতিমধ্যে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে সেভ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন (হাইকোর্ট শাখা) কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে পিটিশন দাখিল করেছে । ওই চিঠিতে ঘটনাটিকে জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুরসভা ও বিদ্যুৎ সংস্থা সিইএসসির কাছ থেকে জবাবদিহি চাওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জ্বলমগ্ন এলাকাগুলিতে ছেড়া তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, জলমগ্ন এলাকায় সতর্কবার্তা দেওয়া ও দুর্যোগ মোকাবিলায় কুইক রেসপন্স টিম মোতায়েনের মতো জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দাবীর হস্তক্ষেপ চেয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে সংবাদমাধ্যমে সরাসরি সিইএসসিকে দায়ী করে বলেন, “এই মৃত্যুর দায় নিঃসন্দেহে সিইএসসির। তাদেরই এর দায় নিতে হবে।” তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থাকে আরো উদ্যোগী হতে হবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ এবং কাল বৃষ্টি চলতে পারে, যা নিয়ে শহরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories