Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করার অধিকার নেই!’ নির্বাচন কমিশনকে সমালোচনা করে তীব্র ভৎসনা হাইকোর্টের

ভোটের আগে বাইক চলাচলে কড়াকড়ি আরোপ নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র প্রশ্নের মুখে পড়তে হলো হাইকোর্টে। এই নির্দেশিকা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি কৃষ্ণা রাও মন্তব্য করেন, এভাবে সাধারণ মানুষের চলাচলের অধিকার সীমিত করা ঠিক নয়।

আদালত জানতে চায়, গত কয়েক বছরে বাইক সংক্রান্ত কত অপরাধের মামলা হয়েছে, তার তথ্য দেখাতে হবে কমিশনকে। শুধু নিরাপত্তার অজুহাতে ভোটের আগে সব কিছু বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয় বলেও মত আদালতের। বিচারপতির মতে, এতে বোঝা যায় প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।

এছাড়াও প্রশ্ন তোলা হয়, অন্য রাজ্যেও এমন নিয়ম জারি হয়েছে কি না। আদালত স্পষ্ট জানায়, নির্বাচন পরিচালনার ক্ষমতা থাকলেও তা ইচ্ছেমতো ব্যবহার করা যায় না। এতে সাধারণ মানুষ অযথা সমস্যায় পড়ছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories