Saturday, September 5, 2026
28 C
Kolkata

মানিকচক বিধানসভায় ভোট দানে বাধা তৃণমূলের, ঘটনাস্থলে সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা

মালদহের মানিকচক বিধানসভার ৬৩ নম্বর বুথে ভোট ঘিরে অশান্তির অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু ভোটার জানান, হাজারীতলায় মানুষদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছিল। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে সিপিএম নেতৃত্ব সেখানে পৌঁছায়। বামফ্রন্ট সমর্থিত প্রার্থী দেবজ্যোতি সিনহা নিজে উপস্থিত থেকে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে সহায়তা করেন বলে জানা গেছে। তাঁর হস্তক্ষেপের পর অনেকেই ভোট দিতে সক্ষম হন। তবে ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। 

সাম্প্রতিক সমাজমাধ্যমে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী দেবজ্যোতি সিনহার একটি ভিডিও ভাইরাল হয়েছে।  ভিডিওটিতে তাকে বলতে শোনা যাচ্ছে, “এখানে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে থাকে। এই বুথটা সিপিএম যেতে। সাধারণ মানুষকে ভোট দান করতে দিতে হবে। যে যাকে ইচ্ছে ভোট দেবে! এখানে হিন্দু মুসলমানের রাজনীতি তৃণমূলের চলবে না।” তিনি আরও দাবি করেন, “যতক্ষণ না পর্যন্ত সকলের নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories