Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ক্যানিংয়ে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি দল

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি স্টেশনের কাছে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল শেখ জামিল নামক এক মুসলিম যুবককে। এই ঘটনার পরে শেখ জামিলের পরিবারের সঙ্গে দেখা করতে ঘুটিয়ারি গ্রামে যান সংখ্যালঘু যুব ফেডারেশনের একটি প্রতিনিধি দল।
এই দলে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, হাফেজ সিদ্দিকুল্লা শেখ, মাওলানা এলাহি বক্স, গোলাম রহমান, নাসিরউদ্দিন ঘরামি, মাওলানা আব্দুর রাজ্জাক, শুকুর আলী গায়েন, হোসেন গাজী সহ আরও অনেকে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও এলাকার মানুষদের কাছ থেকে অত্যাচারের বর্ণনা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। মাওলানা কামরুজ্জামান বলেন, “আমরা স্তম্ভিত। রাজ্যে এখন সংখ্যালঘুরা নিরাপদ নয়। একের পর এক মুসলিম যুবককে পিটিয়ে মারা হচ্ছে, কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না।”

তিনি আরও জানান, আইনের শাসন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।
এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে শীঘ্রই বারুইপুর পুলিশ জেলার সুপারের দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories