Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

উত্তরপ্রদেশ: জয়ের পরেই ‘বিদ্বেষমূলক বক্তব্যে’র জন্য হিন্দু যুব বাহিনী নেতার বিরুদ্ধে মামলা দায়ের

এনবিটিভি ডেস্ক: গাজিয়াবাদের পুলিশ হিন্দু যুব বাহিনীর জেলা সভাপতি আয়ুশ ত্যাগীর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে দাঙ্গা মূলক বক্তৃতার জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে। একজন পুলিশ আধিকারিক এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে মুরাদনগর থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ৫০৫ (২) ধারায় যেটি জনসাধারণের দুর্নামধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উত্তরপ্রদেশ সহ আরও তিনটি রাজ্য বিজয় রথ সফল হয়েছে ভারতীয় জনতা পার্টির। জানা গিয়েছে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরে আসার দিনই ঘটনাটি ঘটে।

IANS জানায়, ১ মিনিটের ভিডিওতে একটি মঞ্চ থেকে ত্যাগী জোরগলায় সাধারণ মানুষদেরকে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। সমাবেশ থেকে পুরোহিত ভাষণ দেওয়ার সময় লোকেদেরকে মসজিদ থেকে লাউড স্পিকারগুলি বন্ধ করার জন্য উদ্বুদ্ধ করতে দেখা যায়।
যদি মুসলিমরা মসজিদে আজান না বন্ধ করে অন্যথায় হিন্দু যুব বাহিনী নিজেই এটি জোর করেই বন্ধ করতে বাধ্য করবে।

তিনি মুসলমানদেরকে মঞ্চের উপর “শুয়োর” এবং “জেহাদি” বলেও ডাকতে দেখা যায়। পুলিশ আধিকারিক বলেছেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে তারা নিজেরাই এটির বিষয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এদিকে বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে শাহীনবাগ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগকারী আরফা খানম অভিযোগে বলেছেন যে, “ত্যাগী যে মন্তব্য করেছেন তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হেনেছেন। আমি পুলিশ বিভাগকে অনুরোধ করছি যে, এই ধরনের একটি দাঙ্গা মূলক বক্তৃতা দিয়েছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।”

তিনি আরও বলেন, দিল্লি পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন গাজিয়াবাদে ‘ঘৃণাত্মক বক্তব্য’
দেওয়াতে এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি। তবে পরে পুলিশ কর্মকর্তা অভিযোগটি বিশ্লেষণ এবং প্রসিকিউশন শাখার সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেবন বলে জানা যায়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories