Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সারদাকান্ডে আবার মদনকে তলব সিবিআইয়ের

সারদা মামলায় ফের মদন মিত্রকে তলব করল সিবিআই, ১৮ মার্চ হাজিরার নির্দেশ দিল। আসলে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নাকি বিজেপি জনসমর্থন হারিয়ে ফেলছে তাই সিবিআইকে কাজে লাগানো হচ্ছে বলেই অভিযোগ উঠেছে।কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র কে সিবিআই নোটিশ ধরানোই এই অভিযোগ যেন সত্যি হয়ে গেল। আজ শুক্রবার,মদন মিত্র কে সিবিআই নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে।

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে দীর্ঘ সময়ে জেল হেফাজতে ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র।আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি আসনে তৃণমূলের হয়ে নির্বাচন লড়ছেন তিনি। ইতিমধ্যেই প্রচারও শুরু করেছেন কামারহাটির ‘দামাল ছেলে’। এই পরিস্থিতিতেই সিবিআইয়ের তলব রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়াচ্ছে। আগামী ১৮ তারিখ সিজিও কমপ্লেক্সে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে। সারদা কান্ড আবার কোন মোড় নেয় তা দেখার অপেক্ষায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories