Sunday, September 6, 2026
28 C
Kolkata

নির্ভয়ে ভোট দেওয়ার ডাক কমিশনের

ওয়ারিশ লস্কর,মগরাহাট: আজ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটারদের উদ্দেশ্যে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার সকল ভোটারকে নিশ্চিন্তে নিজের মতে ভোট দিতে আহ্বান জানান। সঙ্গে ভোটার কার্ড হারিয়ে গেলেও অনলাইনে কীভাবে এপিক নম্বর,এনভিএসপি পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। কমিশনের একজন মহিলা কর্মী এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ সংযোজন মহিলা বুথ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন মহিলা বুথের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার সহ সকল ভোটার হবেন মহিলা। এরপর কমিশনের তরফ থেকে সাধারণ মানুষকে নিয়ে “বাঘু বলে,ভোট দেব সকলে” এই পোস্টারসহ একটি পদযাত্রার আয়োজন করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories