Saturday, August 29, 2026
28 C
Kolkata

ভোটে প্রভাবের আশঙ্কায় এফআইআর দেরি! রাম মন্দির প্রণামি চুরি নিয়ে চম্পতের বিস্ফোরক দাবি, নিশানায় মোদির প্রাক্তন প্রধান সচিব মিশ্রও

অযোধ্যার রামমন্দিরে প্রণামির টাকা চুরির অভিযোগকে ঘিরে বিতর্ক যেন ফের নতুন মোড় নিল। মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে মতপার্থক্যের বিষয়টি আবার সামনে এসেছে। রামমন্দির ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ব্যক্তিগত ডায়েরিতে লেখা কিছু মন্তব্য প্রকাশ্যে আসার পর নৃপেন্দ্র মিশ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানা যাচ্ছে।

প্রণামির টাকা নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসার পর চম্পত রাইকে পদ ছাড়তে হয়েছিল। পরে তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দল বা সিট তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়। সেই ঘটনার পর এবার তাঁর ডায়েরিতে লেখা বিভিন্ন বিষয় ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চম্পত রাই তাঁর ডায়েরিতে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রকে নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রধান সচিব এবং মন্দির নির্মাণ কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। রাইয়ের বক্তব্যে মূলত তদন্ত, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ এবং মন্দিরের হিসাব সংক্রান্ত ভূমিকা নিয়ে অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ডায়েরিতে রাই দাবি করেছেন, প্রণামি চুরির অভিযোগ সামনে আসার পর সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়নি। দীর্ঘ সময় ধরে পুলিশি তদন্ত চললে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই অভিযোগ দায়ের করতে দেরি হয়েছিল বলে তিনি লিখেছেন।

নৃপেন্দ্র মিশ্রের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নিয়েও আপত্তি জানিয়েছিলেন রাই। তাঁর দাবি, মিশ্র বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঘটনাটিকে ‘ডাকাতি’ হিসেবে তুলে ধরেছিলেন। মাত্র কয়েক দিনের মধ্যে এতগুলি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন কেন হল, সেই প্রশ্নও ডায়েরিতে তোলা হয়েছে।

এর পাশাপাশি মন্দির নির্মাণ কমিটির আগের বৈঠকগুলির প্রসঙ্গও টেনেছেন চম্পত রাই। তাঁর বক্তব্য, দীর্ঘ সময় ধরে কমিটির বৈঠকে মন্দিরের হিসাবপত্র নিয়ে মিশ্র প্রকাশ্যে কোনও প্রশ্ন তোলেননি। তাহলে পরে প্রণামির টাকা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার কারণ কী, তা নিয়েও তিনি প্রশ্ন করেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে অভিযোগের খবর রাজনৈতিক মহলে পৌঁছনো নিয়ে। রাই জানতে চেয়েছেন, প্রণামি চুরির বিষয়টি কীভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে পৌঁছেছিল। তাঁর ডায়েরিতে এই তথ্য ফাঁসের পেছনে কার ভূমিকা ছিল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে ডায়েরিতে থাকা এই মন্তব্যগুলির সত্যতা এবং প্রেক্ষাপট নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে রামমন্দিরকে ঘিরে পুরনো বিতর্ক নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে এসেছে।

Hot this week

নেপালে কাটেনি বানের আতঙ্ক, ফের হ্রদ ভেঙে বিপদের আশঙ্কা!

ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই নেপালকে নতুন বিপদের সতর্কবার্তা...

নোবেল জয়ী মালালার লেখা বই পড়াকে কেন্দ্র করে গুজরাটে বজরং দলের তাণ্ডব, রেহাই পেল না মহিলারাও

গুজরাটের একটি পার্কে বইয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ উঠেছে...

নেপালে ভয়াবহ বানে মৃত ৬১৬! চিন্তা বাড়াচ্ছে ভোটেকোশীর জল

শনিবার সকাল পর্যন্ত পুলিশের হিসাবে প্রাণ হারিয়েছেন ৬১৬ জন।...

দুর্গাপুরে মেডিকেল কলেজে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, বিহার থেকে আসা ছাত্রের মৃত্যু নিয়ে ছড়িয়েছে রহস্য

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মেডিক্যাল কলেজের হস্টেল থেকে এক পড়ুয়ার...

Topics

নেপালে কাটেনি বানের আতঙ্ক, ফের হ্রদ ভেঙে বিপদের আশঙ্কা!

ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই নেপালকে নতুন বিপদের সতর্কবার্তা...

নোবেল জয়ী মালালার লেখা বই পড়াকে কেন্দ্র করে গুজরাটে বজরং দলের তাণ্ডব, রেহাই পেল না মহিলারাও

গুজরাটের একটি পার্কে বইয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ উঠেছে...

নেপালে ভয়াবহ বানে মৃত ৬১৬! চিন্তা বাড়াচ্ছে ভোটেকোশীর জল

শনিবার সকাল পর্যন্ত পুলিশের হিসাবে প্রাণ হারিয়েছেন ৬১৬ জন।...

১,৩২২ কোটির দাবি, ফেরত মাত্র ৩৮ লক্ষ! সুভাষ চন্দ্রের ঋণ মামলায় বড় ধাক্কা LIC হাউসিং ফাইন্যান্স-এর

এসেল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ চন্দ্রের...

Related Articles

Popular Categories