Sunday, October 18, 2026
25 C
Kolkata

দুধ গরমের বিতর্কের পর সীতা কোথায় যাবেন? সরকারি আশ্রয়েও যেতে নারাজ তিনি

পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কে জড়ানো সীতা ওরফে রশিদা এখনও সরকারি আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হননি। তাঁকে এবং তাঁর দুই ছোট মেয়েকে নিরাপদ জায়গায় রাখার জন্য কলকাতা পুরসভা ও পুলিশ একাধিকবার চেষ্টা করেছে। বেলেঘাটা ও রামমোহন রায় রোডের আশ্রয়কেন্দ্রেও তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সীতা সেখানে থাকতে চাননি।

কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতা। নিরাপত্তার কারণে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁকে সেখানে আগুন জ্বালাতে নিষেধ করেন। পরে জানা যায়, প্রায় ৫০ বছর ধরে ফুটপাতেই তাঁর বসবাস। ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা।

তবে তাঁর মেয়ে পূজা পুরসভার দেওয়া আশ্রয়ে থেকে গিয়েছেন। সীতা ও তাঁর দুই ছোট মেয়ের বর্তমান ঠিকানা নিয়ে প্রশ্ন উঠলে বিধায়ক সজল ঘোষ জানান, তাঁরা নিরাপদেই রয়েছেন। দলের কর্মীদের বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি তাঁর।

এরপর অগ্নিমিত্রা জানান, শিশুর দুধ কেড়ে নেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। তবে কথা বলার ধরন আরও ভালো হতে পারত বলেও স্বীকার করেন তিনি।

এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। পাল্টা তাঁকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে ফুটপাথ বিতর্ক এখন রাজনৈতিক মোড় নিয়েছে তা বলাই বাহুল্য।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories