Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভারত চলে আইনের শাসনে, বুলডোজারের শাসনে নয়।”: ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই

শুক্রবার মরিশাস বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই। তিনি ‘বৃহত্তম গণতন্ত্রে আইনের শাসন’ বিষয়ক স্যার মরিস রাউল্ট স্মারক বক্তৃতায় বলেন, গণতন্ত্র কখনোই স্বেচ্ছাচারিতার উপর টিকে থাকতে পারে না। গণতন্ত্র টিকে থাকে আইনের ন্যায়বিচারের মাধ্যমে। প্রধান বিচারপতি গাভাই ২০২৪ সালের বুলডোজার মামলার রায়ের কথা স্মরণ করিয়ে বলেন, “ভারত চলে আইনের শাসনে, বুলডোজারের শাসনে নয়।” তিনি স্পষ্টভাবে জানান, কোন সরকারেরই ক্ষমতা নেই বিচারক, জুরি এবং জল্লাদ একসঙ্গে হওয়ার। এই মামলায় সুপ্রিম কোর্ট ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবৈধ ভাঙচুরের বিরুদ্ধে কড়া বার্তা দেয়। ১৩ নভেম্বর ২০২৪-এ বিচারপতি গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ সংবিধানের ১৪২ অনুচ্ছেদ ব্যবহার করে এই ধ্বংসের বিরুদ্ধে দেশজুড়ে নির্দেশিকা জারি করেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories