Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বাজেটে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের, অবসরের সময় মিলবে ৩ লক্ষ টাকা

বিধানসভা নির্বাচনের আগে বাংলার অন্তর্বর্তী বাজেটে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, কয়েক হাজার শিক্ষক নিয়োগের কথা। নেতাজি ব্যাটালিয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ ঘােষণা করলেন তিনি।

বেতন কাঠামাে নির্দিষ্ট করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছিলই। রাজ্য সরকারের কাছে বারবার এ নিয়ে দরবার করেও মেলেনি সুরাহা। তাই নতুন বছরের প্রথমদিক থেকেই তারা আন্দোলন আরও জোরদার করেন। শুক্রবার শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সুবােধ মল্লিক স্কোয়্যার। এই টানাপােড়েনের মাঝে শুক্রবার অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিলেন।

  1. বলেন, প্রতি বছর ৩ শতাংশ হারে বাড়বে বেতন। জানান, অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা এক্স গ্রেসিযা পাবেন তারা। অলচিকি হরফ পড়ানাের জন্য আরও ১৫০০ পার্শ্বশিক্ষক নিয়ােগ করা হবে। ২০০টি স্কুলে রাজবংশী ভাষা পড়ানাে হবে। মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ ঘােষণা করেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী অর্থবর্ষ থেকে প্রতিবছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে। যাতে তাদের পড়াশােনার সুবিধা হয়। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’। করােনার কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ স্কুল। ক্লাস চলছে অনলাইনে। ফলে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী পড়ুয়াদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। কারণ প্রত্যেকের কাছে স্মার্টফোন নেই। সেই কারণেই পড়ুয়াদের স্বার্থে মাস দেড়েক আগে দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব প্রদানের কথা ঘােষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে এত ট্যাব জোগাড়ে সমস্যা হওয়ায় প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আগামীবছর থেকে প্রতিবছরই পড়ুয়ারা পাবে ট্যাব।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories