Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ফের বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিপন্ন হল শৈশবকেন বারবার প্রতিহিংসার জেরে মাশুল চোকাতে হচ্ছে আগামী প্রজন্মকে?

আজ থেকে ৭৮ বছর আগে, ১৯৪৭ সালে ‘খোকা ও খুকু’ কবিতায় কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন,
তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়োখোকা
ভারত ভেঙে ভাগ করো !
তার বেলা?

আবারও বোমার আঘাতে বিপন্ন হল শৈশব। ফের বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর আহত হলো দুই শিশু। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানা এলাকার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। জানা যাচ্ছে, দুই শিশু খেলতে গিয়ে হঠাৎ করে ঢুকে পড়ে এক পরিতক্ত বাড়িতে। সেখানে বলের মত দেখতে একটি বস্তুকে নিয়ে খেলতে গিয়ে হঠাৎ করেই বিস্ফোরনে গুরুতর আহত তারা।

ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, শিশু দুটি বল ভেবে ওই বস্তুটি মাটিতে ছুঁড়তেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের আওয়াজ পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহত দুই শিশুকে। আহত দুই শিশুকে ভর্তি করা হয়, সিলামপুর গ্রামীণ হাসপাতালে।

এখন প্রশ্ন উঠছে,
১) পরিত্যক্ত বাড়িতে কিভাবে এলো বোমা?
২) কারা বোমা রাখার পেছনে দায়ী?
৩) পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ রাখার উদ্দেশ্য কি?
৪) এর আগে নসীপুর দিয়ার এক পরিতক্ত বাড়িতে ঠিক এমনই ঘটনা ঘটেছিল। কেন বারবার প্রতিহিংসার জেরে মাশুল চোকাতে হচ্ছে আগামী প্রজন্মকে?
৫) প্রশাসন এখনো কেন নীরব?

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories