Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

চীন ৪০০০ বর্গকিমি কব্জা করে নিয়েছে, টুইট বিজেপি এমপি সুব্রামানিয়াম স্বামীর

সাইফুল্লা লস্কর, নিউজ ডেস্ক : চীন ভারতের ৪০০০ বর্গিকিমি এলাকা হাতিয়ে নিয়েছে বলে ফের কেন্দ্রকে খোঁচা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামানিয়াম স্বামী। এছাড়াও ভারতের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে বলে তিনি টুইটারে মন্তব্য করেন। মোদি সরকারের বিরুদ্ধে নিজেদেরই জনপ্রিয় এক নেতার এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

গতকাল টুইটারে বিজেপি রাজ্যসভার সাংসদ লেখেন, ” ভ্যাকসিনের উত্তেজনায় ভূলে যাবেন না আমাদের অর্থনীতি ভেঙে পড়ছে এবং লাদাখে ৪০০০ বর্গ কিমি এলাকা চীন হাতিয়ে নিচ্ছে।”

বিজেপি সাংসদ সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন। তাকে ইতিপূর্বে বার বার বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। কখনো সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত, কখনো পাকিস্তান বিরোধিতায আবার কখনো কংগ্রেস কে আক্রমণ আবার কখনো কেন্দ্রে নিজের দলের সরকারের কোনো পদক্ষেপ কে পদক্ষেপের সমালোচনা করে।

গত এপ্রিল মাস থেকে দক্ষিণ লাদাখের প্যাঙ্গং হ্রদ, গালওয়ান উপত্যকা এবং দেপসং সমভূমি এলাকার বিশাল ভূখণ্ড চীনের লাল সেনাবাহিনী নিজেদের কব্জায় নিয়েছে। মোদি সরকারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে চীনের সেনাবাহিনী ভারতের সঙ্গে চীনের আন্তর্জাতিক সীমানা LAC লংঘন করেনি। কিন্তু তা সত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমসহ ভারতের কিছু গণমাধ্যমে বারবার উঠে এসেছে প্রকৃত সত্য। এবার বিজেপি সংসদের এই মন্তব্যে সেটাই আরও স্পষ্ট হলো।

ভারতের অর্থনীতি ২০২০-২১ আর্থিক বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ২৩ শতাংশের বেশি পতনের শিকার হয়। করোনার মহামারীতে পৃথিবীর সবথেকে বেশি নেতিবাচকভাবে প্রভাবিত ভারতের কপালে। প্রায় ১২ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে সমীক্ষায় উঠে আসে। মূল্য বৃদ্ধির হার পৌঁছে গিয়েছে বহুকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। সরকার রেল, ব্যাংক, অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন খাত বেসরকারিকরণের পথে হাঁটছে। এমন অবস্থায় বিরোধীদের আক্রমণের মুখে বার বার পড়তে হয়েছে কেন্দ্রের মোদি সরকার কে। কিন্তু এবার আঘাতে এল একেবারে ভেতর থেকেই। স্বামীর টুইটের পর থেকেই মোদি সরকারের সমালোচকরা আরো বেশি করে নিশানা করছেন মোদি সরকারের আর্থিক সামরিক এবং বৈদেশিক নীতি কে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories