Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ছত্তিশগড়ের রায়পুরে চার্চে হামলা : বজরং দলের অভিযুক্ত, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ওয়াআরএস কলোনিতে প্রায় ২০ বছর আগে তৈরি একটি চার্চ হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলায় ভেঙে ফেলা হয়। ঘটনাটির ভিডিওতে দেখা যায়, গেরুয়া স্কার্ফ পরা কয়েকজন ব্যক্তি বড় হাতুড়ি দিয়ে চার্চের দেয়াল ভাঙছে। এই হামলায় বজরং দলের সদস্যরা জড়িত ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় একজন নবম শ্রেণির ছাত্রী জানায় “ওরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল, আর বড় হাতুড়ি নিয়ে চার্চের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল।”

এই কলোনিতে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ অনেকদিন ধরে একসাথে বসবাস করে আসছেন কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানায় অনেকে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশও ওই হামলাকারীদের সঙ্গে ছিল এবং চার্চ ভাঙার অনুমতি দিয়েছিল। হামলাকারীরা চার্চের চাল-ডাল ও তেলও লুট করে নিয়ে যায়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories