Sunday, October 11, 2026
26 C
Kolkata

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই কর্মসূচির জন্য এখনও পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

বুধবার সমাজমাধ্যমে সিজেপি জানায়, যন্তর মন্তরে দীর্ঘদিনের অবস্থান তুলে নেওয়ার সময় কেন্দ্র চারটি দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, এখনও তিনটি বিষয়ে কোনও পদক্ষেপ হয়নি।

দাবিগুলির মধ্যে রয়েছে নিট-সংক্রান্ত ঘটনায় আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং পুলিশের লাঠিচার্জের ঘটনায় ব্যবস্থা নেওয়া ও দিল্লি পুলিশ-র‌্যাফের ক্ষমা চাওয়া। সিজেপির বার্তা, বিষয়গুলি তারা ভুলে যায়নি। পোস্টে ‘ককরোচদের জন্য প্রস্তুত থাকুন’ বলেও সতর্ক করেছে তারা।

সিজেপি প্রায় এক মাস যন্তর মন্তরে আন্দোলন করেছিল। নিট কেলেঙ্কারির দায় নিয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও তাদের অন্যতম দাবি ছিল। ২৫ জুলাই তাঁর পদত্যাগের পর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসে সিজেপি। দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর অবস্থান তুলে নেয় তারা। কিন্তু এখন প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে ফের আন্দোলনের সিদ্ধান্ত।

দলের আরও অভিযোগ, জবাবদিহি নিয়ে তোলা ১১টি প্রশ্নেরও এখনও উত্তর দেওয়া হয়নি।

দেশের বিভিন্ন জায়গায় সংগঠনটির অন্যান্য কর্মসূচিও চলছে। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ১৫ আগস্ট থেকে ‘স্কুল ঠিক করো’ অভিযান শুরু করেছে তারা।

এদিকে পুলিশ জানিয়েছে, ইন্ডিয়া গেটে এমন জমায়েতের অনুমতি দেওয়া হবে না। যানজট ও নিরাপত্তার সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories