Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সুকান্ত ঘনিষ্ট বিজেপি নেতার পর্দা ফাঁস !বাংলাদেশী অনুপ্রবেশে মদত দেওয়ায় গ্রেপ্তার, বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে

জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের ভারতে ঢোকানোর অভিযোগ উঠছে, বারাসাত পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডে পৌর নির্বাচনের প্রার্থী ইন্দ্রজিৎ দের বিরুদ্ধে। জানা যাচ্ছে ইন্দ্রজিৎ দে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। জাল পাসপোর্ট তৈরি করে, কয়েক কোটি টাকা মুনাফা উপার্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বারাসাত থানার পুলিশ, ইন্দ্রজিৎ দে  কে ২৭ নম্বর ওয়ার্ডের তরুণপল্লির বাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশী অনুপ্রবেশকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ ইন্দ্রজিৎ দেয়ের সন্ধান পায়। বাংলাদেশী অনুপ্রবেশকারী এই ব্যক্তির নাম জ্যোতির্ময় দে। পুলিশ মারফত এও জানা গেছে, ভারতবর্ষে এসে নবপল্লীতে বসবাস শুরু করেছিলেন জ্যোতির্ময় দে। তার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও, তিনি ভারতবর্ষে থেকে গিয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও, এখনো কারা  এই চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, তারা অনুসন্ধান চলছে। 

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories