Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সম্প্রীতির বার্তা গড়ে উঠলো হুগলির খানাকুলে, মসজিদ নির্মাণে এগিয়ে এলেন হিন্দুরা

বাংলা জুড়ে চারিদিকে যখন সাম্প্রদায়িক প্রতিহিংসার আস্ফালন ঠিক তখনই, হুগলির খানাকুলে দেখা গেল সম্প্রীতির এক অন্যমেলবন্ধন। জাতি, ধর্ম, ও বর্ণর ঊর্ধ্বে উঠে মানবতাকে প্রাধান্য দিল হুগলির খানাকুল অঞ্চলের এলাকাবাসীরা। সাম্প্রতিক খানাকুলের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এফসিআই গোডাউনের কাছে নির্মাণ করা হচ্ছে একটি নতুন মসজিদ। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মঙ্গলবার এই মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কার্য সম্পন্ন হল। এই মসজিদ নির্মাণকার্য সম্পন্ন করার জন্য শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষ নয়, স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরাও। ইট, বালি ফেলা থেকে শুরু করে মালপত্র পরিষ্কার করা সবেতেই স্থানীয় হিন্দুদের অক্লান্ত পরিশ্রম নজর কাড়ার মত। মসজিদের নামকরণ করা হয়েছে, হয়রত আবু বকর সিদ্দিক (রহ.) এর নামে।

স্থানীয় বাসিন্দারা মসজিদ নির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অত্যন্ত খুশি। হুগলির খানাকুলের বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, ‘খানাকুল একটি সম্প্রীতির মাটি, এখানে রাজা রামমোহন রায়ের মত যুগোপুরুষ জন্মগ্রহণ করেছেন’।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories