Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে সম্প্রীতি উৎসব মেমারিতে

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ৬১ তম বার্ষিক উৎসবে ২৪ তম রক্তদান শিবির উৎসব করা হয়। যেখানে মেমারি থানার সহযোগিতায় মহিলা রক্তদান শিবিরে সহায়তা করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক। বিধায়ক তহবিলে নির্মিত খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চের উদ্বোধন করেন বিধায়ক নার্গিস বেগম। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল দশ টা থেকে ছেলেদের অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ,বেলা এগারোটা থেকে রক্তদান শিবিরের পাশাপাশি চার দলীয় সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। মেমারি থানা একাদশ বনাম এম এল এ একাদশ টিম ও নতুন ভোটারদের উৎসাহিত করতে নতুন ভোটার বনাম মেমারি বিডিও প্রশাসন বনাম এসডিপিও একাদশের মধ্যে সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। চূড়ান্ত খেলায় জয়ী হয় এসডিপিও একাদশ এবং রানার্স হয় এম এল এ একাদশ। ম্যান অফ দা সিরিজ এসডিপিও টিমের পলাশ, ম্যান অফ দা ম্যাচ সুব্রত, বেস্ট কিপার সুব্রত, বেস্ট বোলার এজাজ , এম এল এ টিমের বেস্ট ব্যাটসম্যান বিষ্ণু নির্বাচিত হয়। বেলা দুটা হতে বেবি শো এবং বিকালে কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠান ও সন্ধ্যাকালীন বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর আলী মোহাম্মদ অলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি পৌরপ্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর সভাপতি অচিন্ত চ্যাটার্জি,জেলা তৃণমূল যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, শহর যুব সভাপতি সৌরভ সাঁতারা, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি প্রলয় কুমার পাল,খাঁড়ো যুবক সংঘের সভাপতি ডক্টর বিপ্লব চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যস্টান্ট ইন্সপেক্টর অফ স্কুল বিনয় কুমার মুখার্জী, মেমারি থানার ভারপ্রাপ্ত অফিসার সুদীপ্ত মুখার্জী , প্রাক্তন কাউন্সিলর মানসুরা বেগম ক্লাব সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories