Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

উত্তর প্রদেশে মন্ত্রীর ছেলের কৃষক- হত্যার প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ দুর্গাপুরে

উজ্জ্বল দাস, দুর্গাপুর: কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের ওপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে ও গুলি করে হত্যার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী।

দেবেশ চক্রবর্তী বলেন, উত্তরপ্রদেশে মন্ত্রীর ছেলেরা কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাঁদের হত্যা করে কৃষকদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। তার তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিবাদ তারা করছেন সারা দেশের পাশাপাশি আজ তারা দুর্গাপুরেও পথে নেমেছেন। একই সাথে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ, তারও প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস কর্মীরা।

উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আগামী দিনে দেশ জুড়ে তীব্র আন্দোলনের পাশাপাশি দুর্গাপুর শহরেও তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories