ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার জেতার পর, তাঁর সঙ্গে রাহুল গান্ধীর তুলনা টানলেন কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত। তিনি সামাজিক মাধ্যমে রাহুল ও মাচাদোর ছবি পাশাপাশি পোস্ট করে লেখেন, “দু’জনেই সংবিধান ও গণতন্ত্রের রক্ষায় লড়ছেন।” সরাসরি দাবি না করলেও, তাঁর মন্তব্যে ইঙ্গিত মিলেছে—কংগ্রেস এবার রাহুলের নোবেল মনোনয়ন নিয়েও সুর চড়াতে পারে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির ‘একনায়কতন্ত্রের বিরুদ্ধে’ রাহুলের দীর্ঘ আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ভাবনা চলছে। রাজনৈতিক মহল মনে করছে, নোবেল বিতর্ক ঘিরে কংগ্রেস নতুনভাবে জনমত গঠনের কৌশল নিচ্ছে।
Popular Categories


