Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আব্বাস সিদ্দিকীর সাথে জোট করতে আগ্রহী কংগ্রেসঃ কংগ্রেস নেতা আব্দুল মান্নান

এনবিটিভি : হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আগামী বিধানসভা ভোটে জোট গড়তে চাই বঙ্গ কংগ্রেস। এদিন দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

চিঠিতে মান্নান সাহেব সোনিয়া গান্ধিকে লিখেছেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। আব্বাস সিদ্দিকীর সভা সমাবেশে সাধারণ মানুষ ভালোই ভিড় জমাচ্ছে। সংখ্যালঘু জনজাতি দলিল সহ অনগ্রসর অংশে উন্নয়নের দাবি তুলে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে এরাজ্যে বাংলাভাষী মুসলিম দের মধ্যে কংগ্রেসের যে প্রভাব ছিল গত লোকসভা নির্বাচনের নিরিখে দেখলে তা অনেকটাই কমেছে।

মুর্শিদাবাদ, মালদা বা দুই দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলি ফলাফল দেখলেই তা বোঝা যায়। এই পরিস্থিতির ব্যাখ্যা করে প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের যুক্তি ধর্মনিরপেক্ষ কাঠামোর মধ্যেই আব্বাস সিদ্দিকীর নতুন দল যার সম্পাদক শিমুল সোরেন আদিবাসী জনজাতির ।

সংখ্যালঘু আরো ভালো ধরালে কংগ্রেসের বিপদ বাড়বে। বরং বাম-কংগ্রেস তাদের সঙ্গে নিয়ে মহাজোট তৈরি করতে পারলে রাজনৈতিক সমীকরণ এর মোড় ঘুরতে পারে।

 

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে আলোচনা চালাচ্ছেন। আব্বাস সিদ্দিকী মূলত হুগলি, দুই ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে পার্থী দেবেন  বলে মনস্থির করেছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories