উলুবেড়িয়ায় হাওড়া জেলা কংগ্রেস (গ্রামীণ)-এর উদ্যোগে শুক্রবার ভোট অধিকার রক্ষার জন্য, এসডিও অফিসের সামনে একটি সমাবেশ ও গণস্বাক্ষর অভিযান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে ‘ভোট চোর-গদি ছোড়’ স্লোগানকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা এবং নাগরিকদের ভোটাধিকারের গুরুত্ব নিয়ে মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মহিলা কংগ্রেসের সুব্রতা দত্ত, কৃষাণ কংগ্রেসের তপন দাস, সাধারণ সম্পাদক শুভাশিস ভট্টাচার্য, সহ-সভাপতি তপন আগরওয়াল এবং জেলা কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মী। আলোচনা সভা পরিচালনা করেন হাওড়া জেলা কংগ্রেস (গ্রামীণ)-এর সভাপতি আলম দেইয়ান। সমাবেশে উপস্থিতরা ভোটের গুরুত্ব ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের ভোটাধিকারের প্রতি সচেতন করার চেষ্টা করা হয়। এই আয়োজন থেকে কংগ্রেস মানুষের ভোটাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার বার্তা দিয়েছে।
Popular Categories


