Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কলকাতায় আদনান সামির কনসার্ট ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক

বুক মাই শো-র ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় গায়ক আদনান সামির একটি কনসার্ট। ইতিমধ্যেই টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিরোধিতা। নেটদুনিয়ার একাংশ এই কনসার্ট বাতিলের দাবিতে সরব হয়েছেন।

বহুজন সোশ্যাল মিডিয়ায় টিকিট সংক্রান্ত লিঙ্কের নিচে গিয়ে “বয়কট” শব্দটি জুড়ে দিচ্ছেন বারবার। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই শিল্পীর শিকড় কি পাকিস্তানে? তিনি এখন ভারতীয় হলেও, অতীত তো ভুলে যাওয়া যায় না। শহরে তিনি গান গাইলে আমাদেরই বা কেন তা শুনতে যাওয়া উচিত?” আরেকজন মন্তব্য করেছেন, “অরিজিত্‍ সিং ও শ্রেয়া ঘোষাল যখন তাঁদের অনুষ্ঠান বাতিল করছেন, তখন আদনান সামি কীভাবে পারফর্ম করতে চলেছেন?”

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এক জঙ্গি হামলায় নিহত হয়েছেন বহু পর্যটক। এই হৃদয়বিদারক ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমে এসেছে। গায়িকা শ্রেয়া ঘোষাল এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে লিখেছেন, “পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা মন থেকে মুছে ফেলতে পারছি না। একটা সময়ের হৈচৈয়ের পর এখনকার নিস্তব্ধতা যেন আরও বেশি চিন্তাজনক। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা অমূল্য। এত শান্ত জায়গায় এভাবে নিরপরাধ মানুষের প্রাণ চলে যাওয়া আমাদের সবার হৃদয়ে আঘাত করেছে। এই অপ্রয়োজনীয় হিংসার শিকার পরিবারগুলোর পাশে আছি আমরা।”

এই ঘটনার প্রেক্ষিতে বিনোদন জগতের একাধিক অনুষ্ঠান ইতিমধ্যে বাতিল হয়েছে। এখন আদনান সামির অনুষ্ঠান ঠিক কীভাবে হয় বা আদৌ হয় কি না, সেই দিকেই নজর সকলের।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories