Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি: ফের চিন্তা বাড়াচ্ছে ভারতে করোনার দৈনিক সংক্রমণ। ৪০ হাজারের নীচে থাকলেও গত ১ দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। অন্যদিকে খানিক স্বস্তি দেশের দৈনিক মৃত্যুতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা পাঁচশোর নীচে নেমেছে। গত ১ দিনে দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জনের। করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। দেশে করোনা অতিমারীকে জয় করে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন।

দৈনিক আক্রান্তের নিরিখে দেশে এখনও শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। শেষ পরিসংখ্যান অনুযায়ী কেরলে এক দিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৬৭ জন। গত ১ দিনে কেরলে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। শুক্রবারও দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল কেরলে। সব মিলিয়ে কেরলে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ৩৩ হাজার ৯১৮ জন। করোনা অতিমারীতে সে রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৭ হাজার ৬৫৪ জনের। কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৬৬। রাজ্য জুড়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ২৬৫। করোনা অতিমারীকে হারিয়ে এ পর্যন্ত সে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ৩৭ হাজার ৫৭৯ জন।

দেশে এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় টিকা পেয়েছেন মোট ৫০ কোটি ৬৮ লক্ষ ১০ হাজার ৪৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৫৫ লক্ষ ৯১ হাজার ৬৫৭ জন দেশবাসী।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories