Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আবার গঙ্গায় ভেসে আসছে অসংখ্য মৃতদেহ, উঠছে নানা প্রশ্ন

নিউজ ডেস্ক : একের পর এক দেহ ভেসে উঠছে গঙ্গায়। কখনও একসঙ্গে অসংখ্য দেহে ভেসে আসছে। গত কয়েক দিনে অন্তত ৯৬টি দেহ ভেসে এসেছে গঙ্গায়। চরম আতঙ্ক ছড়িয়েছে বিহার এবং উত্তরপ্রদেশের কিছু জেলায়। একে অন্যের প্রশাসনের দিকে চলেছে কাদা ছোড়াছুড়ি। তবে এখনও কোনো সুরাহা হয়নি। উঠছে নানা প্রশ্ন। কে দায়ী? কথা থেকে আসছে এই মৃতদেহগুলো? করোনা আক্রান্ত দের মৃতদেহ নয় তো? কে হিসেব দেবে এই অসংখ্য মৃত্যু এবং মৃতদেহ গুলোর জন্য? অভিনেতা ফারহান আখতার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন টুইটারে।

বিহারের বক্সার জেলাতেই গঙ্গার ঘাটে ৭১টি দেহ ভেসে উঠেছে। উত্তরপ্রদেশের গাজীপুরে এ রকম দেহের সংখ্যা ২৫। এসব কোভিডে মৃতদের দেহ কিনা, এখনও জানাতে পারেনি প্রশাসন। বক্সারের পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি দেহের ময়নাতদন্ত হয়েছে। কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। কোভিড বিধি মেনেই দাহ করা হয়েছে। তাদের আঙুল উত্তরপ্রদেশ প্রশাসনের দিকে। এক পুলিশ অফিসার জানালেন, সম্ভবত পড়শি রাজ্যে গাজীপুর থেকেই ভেসে এসেছে দেহগুলো।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন। লিখেছেন, ‘‌বক্সারের গঙ্গায় দেহ ভাসছে। বিহার সত্যিই দুর্ভাগা। অবশ্যই এই নিয়ে তদন্ত করা উচিত।’ বক্সার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এস পি নীরজ কুমার জানালেন, দেহগুলো স্থানীয়দের কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর মতে, কিছু দেহ উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। তাই উত্তরপ্রদেশ পুলিশেরও তদন্ত করে দেখা উচিত।

যদিও উত্তরপ্রদেশ পুলিশ তা মানেনি। এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, দেহগুলো বিহারে ভেসে উঠেছে। তাই সেই রাজ্যের পুলিশেরই তদন্ত করে দেখা উচিত। উত্তরপ্রদেশের ওপর দায় চাপানো ঠিক নয়। প্রসঙ্গত, বক্সারে করোনা এখন পর্যন্ত ১,১৭২ জন করোনায় আক্রান্ত। সোমবার থেকে মারা গিয়েছেন ২৬ জন

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories