Saturday, September 5, 2026
28 C
Kolkata

বন্দুক হাতে মুসলিম নিধনের বার্তায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কঠোর শাস্তির দাবিতে সিপিএম

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক মুসলিম বিদ্বেষী মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে তার বক্তব্য এবং একটি ভিডিও প্রকাশের ঘটনায় এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বামপন্থী দলগুলি। সিপিআই(এম) এবং সিপিআই নেত্রী অ্যানি রাজা পৃথক ভাবে সুপ্রিম কোর্টে রিট আবেদন জমা দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আবেদনকারীদের আইনজীবী নিজাম পাশা প্রধান বিচারপতির কাছে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানান। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিভাজনমূলক। এমনকি সম্প্রতি একটি ভিডিওতে তাকে মুসলিম সম্প্রদায়ের মানুষের দিকে গুলি চালানোর ভঙ্গিতে দেখা যায়। এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি বলেও দাবি করা হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোটের সময় এলেই নানা রাজনৈতিক বিষয় আদালতে উঠে আসে। তবে আদালত বিষয়টি বিবেচনা করে শুনানির তারিখ ঠিক করবে বলেও জানান তিনি।
আবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য সমাজে বিভেদ বাড়াচ্ছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে। তাই তার বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হোক। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও তোলা হয়েছে। আবেদনকারীদের মতে, রাজ্য বা কেন্দ্রীয় সংস্থার পক্ষে নিরপেক্ষ তদন্ত করা কঠিন।

সম্প্রতি বিজেপি অসমের একটি অফিসিয়াল সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সেটি মুছে ফেলা হয়। এছাড়া গত কয়েক বছরে মুখ্যমন্ত্রীর একাধিক বক্তৃতার উল্লেখ করে বলা হয়েছে, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর ফলে বাস্তব ক্ষেত্রেও বৈষম্য ও হয়রানির ঘটনা বেড়েছে বলে অভিযোগ। এদিকে, আরও অন্যান্য সংগঠনও একই ধরনের অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। তাদের বক্তব্য, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের মন্তব্য সবসময় সংযত হওয়া উচিত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories