Tuesday, October 20, 2026
30 C
Kolkata

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল বিরোধীরা, প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালো তৃণমূল

বাজেট অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেও লোকসভায় অচলাবস্থা অব্যাহত থাকায় রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার স্পিকার ওম বিড়লাকে পদ থেকে সরানোর দাবিতে বিরোধী দলগুলি অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দেয়। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দলের প্রায় ১২০ জন সাংসদ এই প্রস্তাবে সই করেছেন বলে সংসদ সূত্রে জানা গেছে।

লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ জানান, সংবিধানের নির্দিষ্ট বিধান মেনে স্পিকার ওম বিড়লাকে অপসারণের প্রস্তাব আনার জন্য এই নোটিস লোকসভার সচিব জেনারেলের কাছে জমা দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না এবং সংসদ পরিচালনায় কেন্দ্র সরকার পক্ষের প্রতি অতিরিক্ত সুবিধা দিচ্ছেন।

তবে বিরোধী শিবিরে কৌশলগত মতভেদও সামনে এসেছে। তৃণমূল কংগ্রেস এই অনাস্থা প্রস্তাবে সরাসরি যোগ দেয়নি। দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনাস্থা আনার আগে স্পিকারকে লিখিতভাবে অভিযোগ জানানো উচিত ছিল। তার বক্তব্য, বিরোধী সাংসদদের বরখাস্ত, বিরোধী দলনেতাকে কথা বলতে না দেওয়া, মহিলা সদস্যদের বিরুদ্ধে অযথা অভিযোগ এবং স্পিকারের পক্ষপাতদুষ্ট আচরণের মতো বিষয়গুলো আগে আনুষ্ঠানিক ভাবে তুলে ধরা প্রয়োজন ছিল। কয়েকদিন সময় দেওয়ার পরও ব্যবস্থা না নিলে অনাস্থা আনা যেত বলেও তিনি মত প্রকাশ করেন।

বিরোধীদের দাবি, লোকসভায় রাহুল গান্ধী-সহ অন্য নেতাদের বক্তব্য রাখার সুযোগ বারবার আটকে দেওয়া হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষ নির্বিঘ্নে নিজেদের মত প্রকাশ করছে এবং বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করছে। এতে সংসদের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে বলে তারা মনে করছে। অনাস্থা নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, আটজন বিরোধী সাংসদকে পুরো অধিবেশন জুড়ে বরখাস্ত করা হয়েছে, যা গণতান্ত্রিক নিয়মের পরিপন্থী। পাশাপাশি এক বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা। সব মিলিয়ে ওম বিড়লাকে ঘিরে বিতর্ক এবং সরকার-বিরোধী সংঘাত সংসদের কাজকর্মে প্রভাব ফেলছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories