Sunday, October 18, 2026
25 C
Kolkata

অন্তর্বর্তিকালীন জামিন পেলেন সিপিএম নেতা লাহেক আলির, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুক্তি!

বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। গুরুতর অসুস্থ মাকে দেখতে যাওয়ার সুযোগ দিতে আদালত তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছে। তবে এই জামিনের সঙ্গে একাধিক শর্তও জুড়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, লাহেক আলি নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। এছাড়া বারুইপুর থানার তরফে তাঁকে হাজির হতে বলা হলে তদন্তের প্রয়োজনে সেখানে উপস্থিত থাকতে হবে।

লাহেক আলির মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে আদালতে জানানো হয়। তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলেও তাঁর আইনজীবীর তরফে জানানো হয়। মায়ের এই অবস্থার কথা তুলে ধরে লাহেকের জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিবেচনা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তির অনুমতি দেন।

ঘটনার সূত্রপাত গত জুলাই মাসের গোড়ায়। বারুইপুর থানা এলাকার একটি নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। সেই বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য লাহেক আলি।

নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা এক অটোচালককে ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করে তাঁর উপর হামলা চালায়। মারধরের জেরে তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পাশাপাশি পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।

এই ঘটনার তদন্ত করতে গিয়ে লাহেক আলির নামও পুলিশের নজরে আসে। তাঁর বিরুদ্ধে অশান্তিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে গত ১২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। প্রায় ৫০ দিন ধরে বন্দি থাকার পর এবার আদালতের নির্দেশে সাময়িকভাবে জেলের বাইরে আসার সুযোগ পেলেন সিপিএম নেতা।

তবে অন্তর্বর্তিকালীন জামিন পেলেও লাহেকের উপর নজর থাকবে পুলিশের। আদালতের নির্দেশ মেনে তাঁকে নির্দিষ্ট এলাকার মধ্যেই থাকতে হবে। তদন্তের প্রয়োজনে পুলিশ ডাকলে হাজিরাও দিতে হবে। মায়ের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই আপাতত তাঁকে এই সুযোগ দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বরের পর তাঁর জামিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সেদিকেও নজর রয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories