Sunday, October 18, 2026
27 C
Kolkata

পাহাড়ে বৃষ্টি-ধসের তাণ্ডব, উত্তরাখণ্ডে ৭ মৃত; বানভাসি উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ড

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাধিক জেলা। পৌড়ীর কোটদ্বারে নদীর জলের স্রোতে ভেসে মা ও তাঁর দেড় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। অলমোড়ার হবালবাগে বাড়ি ধসে প্রাণ হারিয়েছেন দুই মহিলা ও এক শিশু। ধারের টুনি এলাকায় ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই নেপালি শ্রমিকের। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত।

দুর্যোগের জেরে উত্তরাখণ্ডে ১৭২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পিথোরাগড়, নৈনীতাল ও বাগেশ্বরে কয়েকটি জাতীয় সড়কও ক্ষতিগ্রস্ত। নৈনীতালের শিপ্রা ও কোশী নদীর জল বিপদসীমার কাছে পৌঁছেছে। পরিস্থিতি সামলাতে নৈনীতাল, চম্পাবত, উধম সিংহ নগর ও পিথোরাগড়ে বুধবার পর্যন্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

গোলা নদীতে বিপুল পরিমাণ জল ছাড়ায় হলদোয়ানী, উধম সিংহ নগর, পুলভট্টা, শান্তিপুরী ও সূর্যনগরে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করছে প্রশাসন। খটীমার বনগাঁওয়েও জল ঢুকতে শুরু করায় স্থানীয়দের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে।

এদিকে ঝাড়খণ্ডের একাধিক জেলায় হড়পা বানের সতর্কতা জারি হয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত গরওয়া, পলামু, সিমডেগা ও পশ্চিম সিংভূমে লাল সতর্কতা রয়েছে।

উত্তরপ্রদেশেও গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়েছে। বারাণসীর ৮৪টি ঘাট জলের নীচে। চিত্রকূট ও মন্দাকিনী নদীর জলও বেড়েছে। বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের ২০টির বেশি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories