Saturday, September 5, 2026
28 C
Kolkata

২০২৬ এর নির্বাচনে প্রথম রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ গেল সিপিএম কর্মী নুর আজমের, অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে

উত্তর দিনাজপুরের ইসলামপুর অঞ্চলে নির্বাচনের আবহে একটি দুঃখজনক ঘটনা সামনে এসেছে। ভোটকে শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন আগেই নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছিল। তবুও অশান্তি এড়ানো গেল না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক তরুণ সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মৃত যুবকের নাম নুর আজম, বয়স মাত্র ২২ বছর। পরিবারের দাবি, শনিবার দুপুরে কিছু লোক তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে তিনি বাড়িতে ফেরেন, কিন্তু তখন তার আচরণ স্বাভাবিক ছিল না। তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন এবং অদ্ভুত আচরণ করছিলেন বলে পরিবারের অভিযোগ। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে নুর আজম সিপিএম করতো বলে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। নুর আজমের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছ সিপিএম প্রার্থী সামি খান। সিপিএম এই মৃত্যুর জন্য এলাকার তৃণমূল কংগ্রেস নেতা নুর আলমকে দায়ী করেছে। 

পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার সরাসরি একটি প্রতিপক্ষ রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ছেলেটিকে ভয় দেখানো হচ্ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়ে। রাজনৈতিক মহলেও এই মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories