বিধানসভা ভোটের আগে প্রকাশিত হল SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে কতজনের নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ৭০টিতে সংখ্যালঘু ভোট বড় ভূমিকা নেয়। আরও প্রায় ৩০-৩৫টি আসনেও এই ভোট নির্ণায়ক হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। সেই কারণে এই জেলাগুলির পরিসংখ্যান ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মালদা জেলায় খসড়া তালিকায় প্রায় ২ লক্ষ ১ হাজারের বেশি নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২০ হাজারের বেশি। অর্থাৎ আরও প্রায় ১৮ হাজার নাম বাদ পড়েছে।
মুর্শিদাবাদ জেলায় খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ২ লক্ষ ৭৮ হাজার নাম। পরে চূড়ান্ত তালিকায় আরও প্রায় ১৫ হাজার নাম বাদ যায়। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৯৩ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
মালদা, মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের বেশ কিছু জেলায় অসংখ্য অসংখ্য সাধারণ মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। তবে জানা যাচ্ছে মালদা ও মুর্শিদাবাদে সংখ্যাটা সর্বাধিক। এইটি প্রতিবাদে রাস্তায় নামছে সিপিএম। তাদের দাবি, “আন্ডার অ্যাডজুডিকেশন” দাগিয়ে ভোটার তালিকায় বিচারাধীন বা সন্দেহজনক রেখে নির্বাচন ঘোষণা করা যাবেনা। আজ অর্থাৎ ৪ তারিখ দুপুর ৩টে নাগাদ সাধারণ মানুষের ভোটাধিকার স্বার্থে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করতে, পথে নামছে সিপিএম।


