Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সাত সমুদ্র তেরো নদী পার করে সুদূর আমেরিকাতেও বিশেষ খ্যাতি নয়াবাজারের দইয়ের

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দই প্রত্যেক বছর পাড়ি দেয় শুধু সুদূর প্রবাসেও। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়াবাজারের দই এর। যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম ,জেলা ,রাজ্যে ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে। যেমন অতুলনীয় গন্ধ তেমনিই স্বাদ সেকারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়াবাজারের দই কিনতে। কথায় বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টকদই, সাদাদই, চিনিপাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারের দই এর জনপ্রিয়তার তুঙ্গে বহু প্রজন্ম ধরে। নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন “উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য এমনকি আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রত্যেক বছর ।

তার কথায় “লকডাউনে ব্যবসা কিছুটা খারাপ হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে লকডাউন শিথিল হতেই পুনরায় ব্যাবসা ভালো হচ্ছে।সেই কারণে মুখ্যমন্ত্রীকে ও ধন্যবাদ জানিয়েছেন দই ব্যবসায়ী।”

দই কিনতে আসা এক ক্রেতা মানিক সরকার বলেন, “নয়াবাজারের দই রাজ্যজুড়ে নামডাক রয়েছে, সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভাল দই পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবেনা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories