Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

নৌকায় করে সাগর পাড়ি, নিখোঁজ ইউরোপ দামি ৭০ অভিবাসী

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার এ কথা জানায়।

এদিকে জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।

উল্লেখ্য প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories