Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ভ্যাকসিন ক্যাম্পে মানুষের ভিড়ে পদপিষ্ট মানুষ

ভ্যাকসিন নেওয়ার জন্য পাগলের মত হাজার হাজার মানুষের দৌড়, ঘটনায় পদপিষ্ট মানুষ;এমন ঘটনা বোধহয় বিরল। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকলো বীরভূম।

ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। নলহাটি জুনিয়ার হাইস্কুলে সোমবার নলহাটি পৌরসভার বাসিন্দাদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য একটি মেগা ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে আনুমানিক দেড় হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু সকাল থেকে ওই স্কুলের গেটের সামনে হাজার হাজার মানুষ জমা হন।

এরপর স্কুলের গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। কে আগে ভ্যাকসিন নেবেন তা নিয়ে একেবারে ম্যারাথন দৌড় নজরে আসে। পাগলের মত ঐ সকল মানুষেরা ছুটতে শুরু করেন। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর হয়ে ওঠে এই হুড়োহুড়ির কারণে আহত হন বেশ কয়েকজন ভ্যাকসিন গ্রাহক। ঘটনার সময় ওই ভ্যাকসিন ক্যাম্পে পুলিশ মোতায়েন ছিল না বলে অভিযোগ। পরিস্থিতির খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভ্যাকসিন গ্রাহকরা অব্যবস্থার অভিযোগ তোলে পুলিশের সামনে বিক্ষোভ দেখান।

ঘটনার পরিপ্রেক্ষিতে নলহাটি পৌরসভার বাসিন্দা মোনালিসা পাণ্ডে জানিয়েছেন, “সকাল আটটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু হঠাত্‍ গেট খুলে দিতেই পিছন দিক থেকে হুড়োহুড়ি শুরু হয়। সবাই পিছন দিক থেকে ঠেলে চলে আসেন। সেই ঠেলাঠেলিতে আমরা পড়ে যায়। আমাদের উপর মানুষ হুড়মুড়িয়ে পা দিয়ে চলে যায়। পুরো চেপে দেওয়া হয়েছিল। কোনক্রমে প্রাণে বেঁচে গেছি। আমরা এইভাবে ভ্যাকসিন নিতে চাই না।”

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories