Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’ তাই আগাম সতর্কবার্তা ইতিমধ্যেই রাজ্যের জেলা গুলিতে। বিভিন্ন জেলার সাথে সাথে শনিবার আসানসোলের বিভিন্ন জায়গায় রাজ্য প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন পুর কমিশনার।

প্রসঙ্গত, রবিবার বিকেলের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। ইতিমধ্যেই এই ঝড় নিয়ে একাধিক সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। মধ্য আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াতে শুরু করেছে। শনিবার সন্ধ্যার মধ্যে যা গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপরই ২৪ ঘণ্টার মধ্যে তার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

তখনই তার নাম হবে ‘অশনি’। কোথায় আছড়ে পড়বে ‘অশনি’? এই সম্ভাব্য ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে ১০ মে মঙ্গলবার অন্ধ্র ওড়িশা উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়।  তবে ইয়াসের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম। কারণ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে যমজ ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। জোড়া লড়াইয়ে শক্তি ক্ষয় হবে দু’টোরই মনে করছে আবহাওয়া দপ্তর।

শনিবার রাজ্য প্রশাসনের পুর কমিশনার নিতিন শিঘানিয়া সিংঘানিয়া জানান, আগাম ঘূর্ণিঝড় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মাইকিং শুরু করে দিয়েছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায়। এছাড়াও বিদ্যুৎ দপ্তরের সাথেও কথা বলা রয়েছে। পাশাপাশি পানীয় জলের পাইপ লিকেজ হওয়া মাত্রই মেরামত করে স্বাভাবিক করে দেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম ও খোলা হয়েছে। যাতে দুর্যোগের সময় কারুর অসুবিধা হলে সরাসরি কথা বলে সমস্যা সমাধান করতে পারে বলে জানিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories