Friday, March 6, 2026
26.7 C
Kolkata

১৪ বছরের নাবালিকাকে টানা দুই মাস ধরে গণধর্ষণ ! অ্যাসিড দিয়ে দেহে লেখা হলো ‘ওম’! উত্তরপ্রদেশের মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠলো ভারতবর্ষ

আবারো উত্তরপ্রদেশের মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠলো গোটা দেশ। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ১৪ বছর বয়সী নাবালিকাকে বিগত দুমাস ধরে গণধর্ষণের মত মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে উঠে আসছে। ঘটনায় মোট অভিযুক্ত চারজন।

প্রথম সারির কিছু সংবাদমাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছরের ২ জানুয়ারি ওই নাবালিকা দর্জির দোকানে গেছিল। এরপর তাকে অপহরণ করে, মাদক জাতীয় কোন দ্রব্যের সেবন করিয়ে একটি বন্ধ ঘরে রেখে দেওয়া হয়। শুরু হয় অকথ্য অত্যাচার, এবং পৈশাচিক নির্যাতন। নির্যাতিতার বাড়ির লোকেরা পুলিশের কাছে অভিযোগ করে, দুমাস ধরে তাদের মেয়েকে গণধর্ষণ করা হয়। পরিবারের তরফ থেকে এও জানানো হয়, অভিযুক্তরা নির্যাতিতার দেহে অ্যাসিড দিয়ে ‘ওম’ ট্যাটু লিখে দিয়েছে। নির্যাতিতাকে জোর করে মাংস খাওয়ানো হয়েছে। অপহরণের দুমাস বাদে ২রা মার্চ বাড়ি ফেরেন নাবালিকা। তৎক্ষণাৎ পরিবারের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়। পুলিশ ঘটনা প্রসঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (POCSO), এবং SC/ST আইনের অধীনে চারজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

যেকোনো ধর্মীয় গোঁড়ামির আস্ফালন, ও যৌন লালসা  উদগ্র, বর্বরোচিত আস্ফালন পরিণতি কি এমনটাই হয়? উঠছে প্রশ্ন। এর আগেও উত্তরপ্রদেশে মর্মান্তিক কিছু নারী নির্যাতন ও যৌন নিগ্রহের ঘটনা সামনে উঠে এসেছে। স্বভাবসিদ্ধভাবেই উত্তরপ্রদেশের সাধারণ মানুষের মনে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। যোগী সরকারের প্রশাসনের উপর আস্থা হারিয়েছেন সাধারণ মানুষের একাংশ। 

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories