Friday, March 6, 2026
28.9 C
Kolkata

যোগীরাজ্যে চোর অপবাদে খুঁটিতে বেঁধে গণপিটুনি দেওয়া হল ২ দলিত যুবককে

যোগীরাজ্যে থামছেনা বর্বরোচিত নৃশংস অত্যাচার। দলিত যুবকের উপর অমানবিক অত্যাচারের ঘটনা সামনে উঠে আসছে ডাবল ইঞ্জিন সরকার পরিচালিত উত্তরপ্রদেশে। বর্তমানে যোগী রাজ্যে এমন নক্কার জনক অসংবিধান ঘটনা, প্রতিনিয়ত ঘটে চলেছে।

অভিযোগ, সম্ভলে একদল হিংস্র জনতা দুই দলিত যুবককে চুরির অভিযোগে আটক করে। চোর অপবাদে দুই যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে রীতিমতো শিউরে উঠেছে নেটিজেনরা। সম্বলের নাখাসা পুলিশ স্টেশনে ইতিমধ্যে এক নির্যাতিত যুবকের মা অভিযোগ দায়ের করেছে। নাহাধের গ্রামের বাসিন্দা সুনিতা পুলিশকে জানান, তার সন্তানের নাম সুন্দর, বয়স ২০। ২২ বছর বয়সী আত্মীয় শনিকে নিয়ে সম্বলে কাঁওয়া মিছিল দেখতে গিছিল, সুন্দর। পথে বারহাই বস্তির বেশ কয়েকজন বাসিন্দা চোর সন্দেহে দুই যুবকের উপর চড়াও হয়। চোর অপবাদে খুঁটিতে বেঁধে অমানবিক ভাবে মারধর চালানো হয় দুই যুবকের উপর।

পুলিশ সূত্রে খবর, দুই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। দ্রুত তদন্ত করে ঘটনার নিষ্পত্তি করতে সচেষ্ট হয়েছে সম্বলের নাখাসা থানার পুলিশ।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories