Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা করায় ছড়ায় চাঞ্চল্য!

বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় জন্মদিনের রাতে নির্মমভাবে মারধরের শিকার হতে হলো অনিকেত জাতভ নামক এক দলিত যুবককে। গুরুতর আহত অবস্থায় তাকে নয়ডা থেকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শুক্রবার তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্ত যুবরাজ ও জিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন রাবুপুরা থানার এসএইচও সুজিত উপাধ্যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তীব্র। অনিকেতের দেহ বাড়িতে নিয়ে আসা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানা গিয়েছে, অনিকেত একজন মিস্ত্রি ও ড্রাইভারের কাজ করতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৫ অক্টোবর রাতে জন্মদিনের কেক কাটার পরই কয়েকজন উচ্চবর্ণের লোক তাকে আক্রমণ করে।

অন্যদিকে, বিরোধী দলগুলিও এই ঘটনার নিন্দা জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ সামাজিক মাধ্যমে লিখেছেন, “দলিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকার।”
জানা গিয়েছে, রাবুপুরা থানায় ১৭ অক্টোবর একটি এফআইআর দায়ের করা হয়েছিল। প্রাথমিকভাবে মারধরের মামলা থাকলেও অনিকেতের মৃত্যুর পর সেটি খুনের মামলায় রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি, তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারায়ও মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক রামলীলা অনুষ্ঠানে অনিকেতের এক বন্ধুকে অপমান করাকে কেন্দ্র করেই শুরু হয় এই বচসা এবং পরে সেটিই পরিণত হয় রক্তাক্ত হামলায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories