Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ভিন জাতে বিয়ে করায় দলিত যুবকের বাড়িতে ভাঙচুর ও আগুন, তেলেঙ্গানায় গ্রেফতার ৩ অভিযুক্ত!

তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় ভিন জাতে বিয়েকে কেন্দ্র করে এক দলিত যুবকের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সুরেন্দর ও অঞ্জলি নামক এক দম্পতির বাড়িতে শনিবার রাতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। কেরোসিন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সময় দম্পতি বাড়িতে উপস্থিত ছিল না বলে জানা যায়। তবে আগুনে ঘরের প্রায় পাঁচ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লাঠি ও কুড়াল নিয়ে বাড়িতে ভাঙচুর চালায়। তারপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারাও। পুলিশ সূত্রে খবর, পরিবারের আপত্তি উপেক্ষা করেই সুরেন্দর ও অঞ্জলি বিয়ে করেছিলেন। বিয়ের আগে দু’জনেই নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়েছিলেন। সেই সময় উভয় পরিবারের সঙ্গে কাউন্সেলিংও করা হয়। তবু অঞ্জলির পরিবার এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তাদের দাবি ছিল, এই বিয়ে পরিবারের সম্মানহানি করবে।

ঘটনার পর তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অঞ্জলির বাবা চেরুকু লক্ষ্মণ এবং তার দুই ভাই অঞ্জি ও সম্পথকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দম্পতি নিরাপদে রয়েছেন তবে এই ঘটনা সমাজে এখনও জাত-ভেদের মানসিকতার কুপ্রভাব কতটা গভীর, তা আবারও সামনে এনে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories