Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

বারুইপুরে দিনে-দুপুরে ছিনতাই ১২ লক্ষ টাকা, আহত ব্যবসায়ী শাহাবুদ্দিন

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় এক হোটেলের সামনে বাইক দাঁড় করিয়ে খাবার খেতে যান ভাঙরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা, তার সঙ্গে ছিলেন আরও দুই সঙ্গী। হঠাৎ দুই যুবক এসে তার কাধে থাকা কালো ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে তারা ব্যাগে বন্দুক আছে বলে ভয় দেখায়। তখন পাশ থেকে আরও চারজন এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে।

এরপর শাহাবুদ্দিনকে ছয়জন দুষ্কৃতি মিলে মারধর করে এবং তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগের ভিতর ছিল প্রায় সাড়ে বারো লক্ষ টাকা। জানা গেছে, তিনি ওই টাকা দিয়ে চাষীদের কাছ থেকে ধান কেনার জন্য এসেছিলেন। দিনের আলোতেই এত বড় ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত অবস্থায় শাহাবুদ্দিন মোল্লা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বুধবার রাতেই। তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করেনি। স্থানীয়দের মতে, এই ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। দিন দুপুরে এত বড় ছিনতাই কিভাবে সম্ভব হলো, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories