Saturday, September 5, 2026
30 C
Kolkata

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! উত্তরাখণ্ড থেকে গ্রেফতার বিক্রান্ত কাশ্যপ নামের এক যুবক

উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিক্রান্ত কাশ্যপ নামে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শুক্রবার প্রেমনগর এলাকা থেকে ২৯ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক জেরায় বিক্রান্ত স্বীকার করেছে যে দেহরাদূনের বিভিন্ন সরকারি দফতর ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিয়ো পাকিস্তানে পাঠাতেন তিনি। এসটিএফ সূত্রে খবর, ধৃতের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক জঙ্গি শাহজাদ ভাট্টির নিয়মিত যোগাযোগ ছিল।

পুলিশের দাবি, দেহরাদূনের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিস্ফোরণের পরিকল্পনাও করা হয়েছিল। পুলিশের সদর দফতর, আইএসবিটি-সহ কয়েকটি স্থানে বোমা রাখার ছক ছিল বলে তদন্তে উঠে এসেছে। হামলার পর কোন রুট ধরে দেশ ছেড়ে পালানো হবে, সেই সংক্রান্ত তথ্যও ধৃতের মোবাইল ফোন থেকে উদ্ধার হয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, ২০২৪-২৫ সালে পঞ্জাবের নাভা জেলায় অবস্থান করছিল বিক্রান্ত। সেই সময় থেকেই পাকিস্তান থেকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। নেপাল হয়ে দুবাই পালানোর পরিকল্পনাও ছিল তাঁর।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে দেহরাদূনের বিভিন্ন এলাকায় ‘তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান’ (টিটিএএইচ) লেখা দেওয়ালচিত্র নজরে আসে। কে বা কারা এই লেখা দিচ্ছে তা খতিয়ে দেখতে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই বিক্রান্ত কাশ্যপের খোঁজ মেলে এবং শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories