Friday, March 6, 2026
28.9 C
Kolkata

দিল্লিতে ৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠলো ৩ কিশোরের ওপর!

দিল্লির ভজনপুরায় তিন কিশোরের হাতে এক ছয় বছরের মেয়ে নির্মম যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনই ১০, ১৩ ও ১৪ বছরের কিশোর। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জন ও তার পরিবার এখনও আত্মগোপনে রয়েছেন।

মেয়েটির মায়ের কথা অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটি বাড়ি ফেরে প্রচণ্ড রক্তাক্ত অবস্থায়। প্রথমে সে বলেছিল পড়ে গিয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা জোর করলে সত্যি কথা জানায় সে। প্রতিবেশী ১৩ বছরের ওই কিশোরসহ আরও দুই ছেলে তাকে খাবারের লোভ দেখিয়ে একটি খালি বাড়িতে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে, মুখ আটকে সেই নৃশংস নির্যাতন চালানো হয়। পরে তাকে চুপ করে থাকার জন্য ভয় দেখিয়ে ছেড়ে দেয়।

মেয়েটির মা ঘটনা বুঝতে পেরে তাকে প্রথমে জাফরাবাদ থানায় নিয়ে যান, পরে জাগপ্রবেশ চন্দ্র হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসার পর এখন সে বাড়িতে আছে, কিন্তু হাঁটতে বা বসতে গেলেই তার ব্যথা হয় ও রক্তপাত দেখা দেয় বলে জানা গিয়েছে।

মেয়েটির বাবা একটি রিকশা চালান। তিনি জানান, “যে অপরাধ বুঝে করেছে, তাকে শিশু বলে ছাড়া যাবে না। কঠোর শাস্তি দিতে হবে।” তিনি তার মেয়েদের নিরাপত্তার ভয়ে এখনও কাজে যাননি।
স্থানীয় মানুষ এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে। সোমবার একদল মানুষ তৃতীয় অভিযুক্তর দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং অপরাধ স্থান থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মামলাটি এখন ভজনপুরা থানায় স্থানান্তরিত হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories