Friday, March 6, 2026
22.2 C
Kolkata

দিল্লি–দেহরাদুন জাতীয় সড়কের দেওয়ালে মুসলিমবিদ্বেষী মন্তব্য লেখার অভিযোগ উঠছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে!

উত্তরপ্রদেশ–উত্তরাখণ্ড সীমান্ত রাস্তায় ধর্মীয় বিভেদ ছড়ানোর ঘটনা সম্প্রীতি সামনে এসেছে। জানা গিয়েছে, হিন্দু রক্ষা দল সংগঠনের সদস্যরা ওই হাইওয়ের পাশে দেওয়ালে “মুসলিমদের জন্য এই রাস্তা নয়” বলে লিখেছে। পুলিশের তদন্তে জানা যায় এটি সংঘটিত হয়েছে দিল্লি–দেহরাদুন হাইওয়ের সাহারানপুর সীমান্ত এলাকায়।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তীব্র চঞ্চল্য ছড়ায়। ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মহিলা দেওয়ালে বড় অক্ষরে ” মুসলিমদের জন্য এই রাস্তা নয়” লেখা শুরু করেছে। লেখার সময় কিছু কর্মীকে ধর্মীয় স্লোগানও উচ্চারণ করতে শোনা যায়। ভিডিওতে একজন পুরুষ কর্মী মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করছে।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ভিডিওর ভিত্তিতে যারা এতে যুক্ত, তাদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, এটি আকস্মিক ঘটনা নয়, পরিকল্পিতভাবে ধর্মীয় সহমতকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে।

হিন্দু রক্ষা দলের সভাপতি পিংকি চৌধুরী স্বীকার করেছেন, সংগঠনের মহিলা সদস্যরা এই লেখা করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমাদের মহিলা কর্মীরাই এটি লিখেছে। যারা কর দেন না, তারা জাতীয় হাইওয়েতে কেন যান?” তিনি আরও দাবি করেন, স্থানটি উত্তরাখণ্ড সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি সাহারানপুর জেলার অংশ মনে হতে পারে।

পুলিশ এখন হাইওয়ের ঠিক কোন স্থানে লেখা হয়েছে তা যাচাই করছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি হোলির আগে ঘটায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। স্থানীয় ও প্রশাসনিক কর্তৃপক্ষ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে উৎসবকালীন শান্তি ও সাম্প্রদায়িক সহমত বজায় থাকে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories